নগর বার্তা

জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬

নেত্রকোণায় রাতের আঁধারে ৪ ভোটকেন্দ্রে আগুন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নেত্রকোণায় রাতের আঁধারে ৪ ভোটকেন্দ্রে আগুন

নেত্রকোণা সদর ও পূর্বধলায় রাতের আঁধারে চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে এই আগুন দেওয়ার ঘটনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আগুন দেওয়া ভোট কেন্দ্রগুলো হচ্ছে- সদর উপজেলার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নুরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্বধলা উপজেলার হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়

নেত্রকোণা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম জানান, সোমবার রাতে দুইটা থেকে ভোর রাতের মধ্যে যেকোন সময়ে জেলার চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে কে বা কারা আগুন দেয়। চটের বস্তায় কেরোসিন বা পেট্রোল ঢেলে তাতে আগুন দিয়ে বিদ্যালয়ের কক্ষে ছুড়ে মারে। এতে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনা তদন্ত শুরু হয়েছে যারা আগুন দিয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। কেন্দ্র গুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিনে নির্ভিঘ্নে ভোটাররা ভোট দিতে পারবেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

উল্লেখ্য, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে আগুন দেওয়া ভোটকেন্দ্র পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।

আপনার মতামত লিখুন

নগর বার্তা

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

নেত্রকোণায় রাতের আঁধারে ৪ ভোটকেন্দ্রে আগুন

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নেত্রকোণা সদর ও পূর্বধলায় রাতের আঁধারে চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে এই আগুন দেওয়ার ঘটনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আগুন দেওয়া ভোট কেন্দ্রগুলো হচ্ছে- সদর উপজেলার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নুরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্বধলা উপজেলার হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়

নেত্রকোণা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম জানান, সোমবার রাতে দুইটা থেকে ভোর রাতের মধ্যে যেকোন সময়ে জেলার চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে কে বা কারা আগুন দেয়। চটের বস্তায় কেরোসিন বা পেট্রোল ঢেলে তাতে আগুন দিয়ে বিদ্যালয়ের কক্ষে ছুড়ে মারে। এতে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনা তদন্ত শুরু হয়েছে যারা আগুন দিয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। কেন্দ্র গুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিনে নির্ভিঘ্নে ভোটাররা ভোট দিতে পারবেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

উল্লেখ্য, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে আগুন দেওয়া ভোটকেন্দ্র পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।

নগর বার্তা

সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম মামুন
কপিরাইট © ২০২৬ নগর বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত