নগর বার্তা

আওয়ামী লীগের ‘আইন সহায়ক পরিষদ’ গঠন: আহ্বায়ক মনসুরুল হক, সদস্য সচিব নুরনবী

বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ মুক্তিযুদ্ধের সপক্ষের যারা রাজনৈতিক মামলা, হামলা ও বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন, তাদের প্রয়োজনীয় আইনি সুরক্ষা ও সহায়তা প্রদানের লক্ষ্যে গঠন করা হয়েছে ‘আইন সহায়ক পরিষদ’। দলের সভানেত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশক্রমে সম্প্রতি এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

নবগঠিত এই কমিটিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি ও সিনিয়র অ্যাডভোকেট জনাব মোহাম্মদ মনসুরুল হক চৌধুরীকে আহ্বায়ক এবং আপিল বিভাগের অ্যাডভোকেট জনাব মো. নুরনবী-বুলবুলকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। 

মো. আতাউর রহমান খান  রুকু, সাবেক লাইব্রেরি সম্পাদক,ঢাকা আইনজীবী সমিতি মাধ্যমে জানতে পারি যে, সারা দেশে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের যেসব নেতাকর্মী হয়রানিমূলক আইনি জটিলতা বা রাজনৈতিক মামলার মুখোমুখি হচ্ছেন, তাদের পাশে দাঁড়াতেই দলীয় সভানেত্রী এই বিশেষ পরিষদ গঠনের নির্দেশনা দিয়েছেন। ভুক্তভোগীদের প্রয়োজনীয় আইনি সুরক্ষা ও আইনি লড়াইয়ে সার্বিক সহযোগিতা দেওয়াই এই পরিষদের মূল লক্ষ্য।

জনাব মোঃ আতাউর রহমান খান রুকু বলেন যে, নবগঠিত এই ‘আইন সহায়ক পরিষদ’ দ্রুততম সময়ের মধ্যে তাদের আইনি সহায়তা কার্যক্রম পুরোদমে শুরু করবে

আপনার মতামত লিখুন

নগর বার্তা

রোববার, ০৫ জুলাই ২০২৬

আওয়ামী লীগের ‘আইন সহায়ক পরিষদ’ গঠন: আহ্বায়ক মনসুরুল হক, সদস্য সচিব নুরনবী

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ মুক্তিযুদ্ধের সপক্ষের যারা রাজনৈতিক মামলা, হামলা ও বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন, তাদের প্রয়োজনীয় আইনি সুরক্ষা ও সহায়তা প্রদানের লক্ষ্যে গঠন করা হয়েছে ‘আইন সহায়ক পরিষদ’। দলের সভানেত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশক্রমে সম্প্রতি এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

নবগঠিত এই কমিটিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি ও সিনিয়র অ্যাডভোকেট জনাব মোহাম্মদ মনসুরুল হক চৌধুরীকে আহ্বায়ক এবং আপিল বিভাগের অ্যাডভোকেট জনাব মো. নুরনবী-বুলবুলকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। 

মো. আতাউর রহমান খান  রুকু, সাবেক লাইব্রেরি সম্পাদক,ঢাকা আইনজীবী সমিতি মাধ্যমে জানতে পারি যে, সারা দেশে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের যেসব নেতাকর্মী হয়রানিমূলক আইনি জটিলতা বা রাজনৈতিক মামলার মুখোমুখি হচ্ছেন, তাদের পাশে দাঁড়াতেই দলীয় সভানেত্রী এই বিশেষ পরিষদ গঠনের নির্দেশনা দিয়েছেন। ভুক্তভোগীদের প্রয়োজনীয় আইনি সুরক্ষা ও আইনি লড়াইয়ে সার্বিক সহযোগিতা দেওয়াই এই পরিষদের মূল লক্ষ্য।

জনাব মোঃ আতাউর রহমান খান রুকু বলেন যে, নবগঠিত এই ‘আইন সহায়ক পরিষদ’ দ্রুততম সময়ের মধ্যে তাদের আইনি সহায়তা কার্যক্রম পুরোদমে শুরু করবে

নগর বার্তা

সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম মামুন
কপিরাইট © ২০২৬ নগর বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত