ঢাকা   রোববার, ১৬ আগস্ট ২০২৬
Nagorbarta

‘বগুড়ার না, ও বাংলাদেশের ছেলে’—তানজিদকে নিয়ে বললেন প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টে তাদের বিপক্ষে ৯ উইকেটের স্মরণীয় জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই জয়ের জন্য দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রবিবার, ১৬ আগস্ট, এক ভিডিও কলে প্রধানমন্ত্রী দলের খেলোয়াড় ও দলের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। এই সময় তিনি সিরিজের পরের টেস্টের জন্যও দলকে শুভকামনা জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকাশিত ফেসবুক ভিডিওতে দেখা যায়, তারেক রহমান বাংলাদেশ দলকে বলেন, ‘বাংলাদেশে অপেক্ষা করছি আপনাদের ওয়েলকাম করার জন্য। সবার শরীর ভালো আছে তো? আসেন, আপনারা সবাই সুস্থভাবে আসেন। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আপনাদের ওয়েলকাম করার জন্য। আবারও কনগ্রাচুলেশন।’ এই সময় বিসিবি সভাপতি তামিম ইকবাল প্রধানমন্ত্রীকে হাসান মাহমুদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, ‘হাসান প্রথম ইনিংসে পাঁচ উইকেট আর দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নিয়েছে।’ জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘হ্যাঁ, দেখলাম দেখলাম, নিউজে। এক্সিলেন্ট, এক্সিলেন্ট, ওয়ান্ডারফুল।’ এরপর তামিম ইকবাল তানজিদ হাসান তামিমকে পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, ‘আর আমাদের ইয়াংস্টার, বগুড়ার।' তানজিদ তামিম কুশলাদি বিনিময় করেন তানজিদ তামিম। এরপর তামিম ইকবাল বলেন, ‘বগুড়ার ছেলে ভাইয়া, বগুড়ার ছেলে।’ জবাবে তারেক রহমান বলেন, ‘বগুড়ার না, ও বাংলাদেশের ছেলে। বগুড়ার না, বাংলাদেশের ছেলে। হি রিপ্রেজেন্টস বাংলাদেশ, নট বগুড়া।’

‘বগুড়ার না, ও বাংলাদেশের ছেলে’—তানজিদকে নিয়ে বললেন প্রধানমন্ত্রী