নগর বার্তা

এমপি হান্নান মাসুদের ওপর হা/ম/লা/র অভিযোগ

সোহান মোল্লা
সোহান মোল্লা
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

এমপি হান্নান মাসুদের ওপর হা/ম/লা/র অভিযোগ

নোয়াখালীর হাতিয়া উপজেলায় সর্বকনিষ্ঠ এমপি আব্দুল হান্নান মাসুদের ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলে তার ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন হান্নান মাসুদ নিজেই।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজ নিতে এলাকা পরিদর্শনে গিয়েছিলেন এমপি হান্নান মাসুদ। তিনি প্রকল্প বাজার এলাকায় পৌঁছালে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। হামলার খবর ছড়িয়ে পড়লে হামলাকারীদের সঙ্গে তার সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ বাধে। সংঘর্ষের একপর্যায়ে এমপি হান্নান মাসউদ ঘটনাস্থলের সড়কে অবস্থান নেন। উভয় পক্ষই সড়কের দুই পাশে অবস্থান নিয়েছে বিধায় সেখানে চরম উত্তেজনা বিরাজ করছে। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

হান্নান মাসউদ গণমাধ্যমকে বলেন, আমি প্রকল্প বাজারে পরিদর্শনে এসেছি। এ সময় বেলাল মাঝির নেতৃত্বের চিহ্নিত সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালিয়ে আহত করে। আমি এখানে অবস্থান নিয়েছি। সন্ত্রাসী বেলাল মাঝিকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমি অবস্থান ছাড়ব না। সে ২০১৮ সালেও সাবেক এমপি ফজলুল আজিমের ওপর হামলা করেছিল।

অভিযোগের বিষয়ে বেলাল মাঝির বক্তব্য পাওয়া যায়নি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল আলম বলেন, আমি ঘটনাস্থলে আছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

আপনার মতামত লিখুন

নগর বার্তা

বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

এমপি হান্নান মাসুদের ওপর হা/ম/লা/র অভিযোগ

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নোয়াখালীর হাতিয়া উপজেলায় সর্বকনিষ্ঠ এমপি আব্দুল হান্নান মাসুদের ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলে তার ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন হান্নান মাসুদ নিজেই।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজ নিতে এলাকা পরিদর্শনে গিয়েছিলেন এমপি হান্নান মাসুদ। তিনি প্রকল্প বাজার এলাকায় পৌঁছালে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। হামলার খবর ছড়িয়ে পড়লে হামলাকারীদের সঙ্গে তার সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ বাধে। সংঘর্ষের একপর্যায়ে এমপি হান্নান মাসউদ ঘটনাস্থলের সড়কে অবস্থান নেন। উভয় পক্ষই সড়কের দুই পাশে অবস্থান নিয়েছে বিধায় সেখানে চরম উত্তেজনা বিরাজ করছে। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

হান্নান মাসউদ গণমাধ্যমকে বলেন, আমি প্রকল্প বাজারে পরিদর্শনে এসেছি। এ সময় বেলাল মাঝির নেতৃত্বের চিহ্নিত সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালিয়ে আহত করে। আমি এখানে অবস্থান নিয়েছি। সন্ত্রাসী বেলাল মাঝিকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমি অবস্থান ছাড়ব না। সে ২০১৮ সালেও সাবেক এমপি ফজলুল আজিমের ওপর হামলা করেছিল।

অভিযোগের বিষয়ে বেলাল মাঝির বক্তব্য পাওয়া যায়নি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল আলম বলেন, আমি ঘটনাস্থলে আছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

নগর বার্তা

কপিরাইট © ২০২৬ নগর বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত