নগর বার্তা

বরগুনায় তালা ভেঙে আ’লীগ কার্যালয়ে নেতাকর্মীরা, টাঙালেন বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বরগুনায় তালা ভেঙে আ’লীগ কার্যালয়ে নেতাকর্মীরা, টাঙালেন বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি

জুলাই গণ–অভ্যুত্থানের পর পরিত্যক্ত থাকা বরগুনার বেতাগী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা ভেঙে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের স্থানীয় নেতা–কর্মীরা ঢুকেছেন। এ সময় তাঁরা কার্যালয়ের ভেতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবি টাঙান। এরপর দলীয় কার্যালয়ে সাইনবোর্ড টাঙানো হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আজ সোমবার দুপুরের দিকে উপজেলার বেতাগী বাজারে এ ঘটনা ঘটে।

এতে নেতৃত্ব দেন বেতাগী ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নাদিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদার এবং উপজেলা ছাত্রলীগে সাবেক সাধারণ সম্পাদক মোস্থফা জামাল শামিম প্রমুখ।

প্রত্যক্ষদর্শীরা জানান, কার্যালয়ের সামনে জড়ো হয়ে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। তারা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিরে আসার দাবিতেও স্লোগান দেন। পরে কার্যালয়ের ভেতরে ও বাইরে ‘দীর্ঘ ১৮ মাস পর বেতাগী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় শুভ উদ্বোধন’ শীর্ষক একটি ব্যানার টানানো হয়।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘বেতাগী উপজেলা আওয়ামী লীগের কার্যালয় খুলে ছবি ও ব্যানার টাঙানোর বিষয়ে আমি কিছু জানি না।’

আপনার মতামত লিখুন

নগর বার্তা

বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

বরগুনায় তালা ভেঙে আ’লীগ কার্যালয়ে নেতাকর্মীরা, টাঙালেন বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

জুলাই গণ–অভ্যুত্থানের পর পরিত্যক্ত থাকা বরগুনার বেতাগী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা ভেঙে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের স্থানীয় নেতা–কর্মীরা ঢুকেছেন। এ সময় তাঁরা কার্যালয়ের ভেতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবি টাঙান। এরপর দলীয় কার্যালয়ে সাইনবোর্ড টাঙানো হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আজ সোমবার দুপুরের দিকে উপজেলার বেতাগী বাজারে এ ঘটনা ঘটে।

এতে নেতৃত্ব দেন বেতাগী ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নাদিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদার এবং উপজেলা ছাত্রলীগে সাবেক সাধারণ সম্পাদক মোস্থফা জামাল শামিম প্রমুখ।

প্রত্যক্ষদর্শীরা জানান, কার্যালয়ের সামনে জড়ো হয়ে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। তারা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিরে আসার দাবিতেও স্লোগান দেন। পরে কার্যালয়ের ভেতরে ও বাইরে ‘দীর্ঘ ১৮ মাস পর বেতাগী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় শুভ উদ্বোধন’ শীর্ষক একটি ব্যানার টানানো হয়।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘বেতাগী উপজেলা আওয়ামী লীগের কার্যালয় খুলে ছবি ও ব্যানার টাঙানোর বিষয়ে আমি কিছু জানি না।’

নগর বার্তা

কপিরাইট © ২০২৬ নগর বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত