ঢাকা   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Nagorbarta

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার

অনলাইন  ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার
ওবায়দুল কাদের। ফাইল ছবি

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির রায় আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)। রায় ঘোষণার জন্য আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ দিন ধার্য করেন।

এই মামলায় অন্য আসামিরা হলেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। এ মামলার সব আসামি শুরু থেকেই পলাতক।

গত ১৭ আগস্ট উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষ হলে রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখা হয়। এর আগে গত ১২ আগস্ট রাষ্ট্রপক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শেষ হয়। ওইদিন আসামিদের সর্বোচ্চ সাজা চায় প্রসিকিউশন। পরে এ মামলায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এম হাসান ইমাম ও ইশরাত জাহান পলাতক সাত আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন। উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয় ১৭ আগস্ট।

গত বছরের ১৮ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। সেইসঙ্গে পলাতক থাকা ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে গত ২২ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। সাক্ষ্য গ্রহণ শেষ হলে গত ৪ আগস্ট থেকে শুরু হয় প্রসিকিউশনের যুক্তি–তর্ক উপস্থাপন।

বিষয় : হত্যাকাণ্ড মামলা মানবতাবিরোধী অপরাধ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

Nagorbarta

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির রায় আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)। রায় ঘোষণার জন্য আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ দিন ধার্য করেন।

এই মামলায় অন্য আসামিরা হলেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। এ মামলার সব আসামি শুরু থেকেই পলাতক।

গত ১৭ আগস্ট উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষ হলে রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখা হয়। এর আগে গত ১২ আগস্ট রাষ্ট্রপক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শেষ হয়। ওইদিন আসামিদের সর্বোচ্চ সাজা চায় প্রসিকিউশন। পরে এ মামলায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এম হাসান ইমাম ও ইশরাত জাহান পলাতক সাত আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন। উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয় ১৭ আগস্ট।

গত বছরের ১৮ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। সেইসঙ্গে পলাতক থাকা ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে গত ২২ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। সাক্ষ্য গ্রহণ শেষ হলে গত ৪ আগস্ট থেকে শুরু হয় প্রসিকিউশনের যুক্তি–তর্ক উপস্থাপন।

Nagorbarta

সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম মামুন
সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম মামুন