ঢাকা   শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
Nagorbarta

রহিমের কান্দি আদর্শ স্পোর্টিং ক্লাবকে বল উপহার দিলেন প্রাণ-আরএফএল গ্রুপের সিনিয়র ম্যানেজার ভ্যাট মনির হোসেন খোকন গাজী

সংগৃহীত ছবি

নরসিংদীর বেলাব উপজেলার রহিমের কান্দি আদর্শ স্পোর্টিং ক্লাবের খেলাধুলার সার্বিক উন্নয়নে প্রাণ-আরএফএল (PRAN-RFL) গ্রুপের ভ্যাট বিভাগের সিনিয়র ম্যানেজার মনির হোসেন খোকন গাজী খেলার বল উপহার দিয়েছেন।

স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এবং ক্লাবের কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে তিনি এই সহযোগিতা প্রদান করেন।

তার এই প্রশংসনীয় সহযোগিতার জন্য রহিমের কান্দি আদর্শ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। ক্লাবের পরিচালক ও সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেন এক বিবৃতিতে জানান, "আমাদের ক্লাবের তরুণ ও উদীয়মান খেলোয়াড়দের উৎসাহ দিতে মনির হোসেন খোকন গাজী ভাইয়ের এই আন্তরিক সহযোগিতা সত্যিই প্রশংসনীয়। এলাকার ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে এ ধরনের সামাজিক উদ্যোগ আমাদের আরও অনুপ্রাণিত করবে।"

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এলাকার ক্রীড়া ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে প্রাণ-আরএফএল গ্রুপসহ সমাজের সর্বস্তরের গুণী ব্যক্তিবর্গ এভাবেই পাশে থাকবেন।

Nagorbarta

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

রহিমের কান্দি আদর্শ স্পোর্টিং ক্লাবকে বল উপহার দিলেন প্রাণ-আরএফএল গ্রুপের সিনিয়র ম্যানেজার ভ্যাট মনির হোসেন খোকন গাজী

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নরসিংদীর বেলাব উপজেলার রহিমের কান্দি আদর্শ স্পোর্টিং ক্লাবের খেলাধুলার সার্বিক উন্নয়নে প্রাণ-আরএফএল (PRAN-RFL) গ্রুপের ভ্যাট বিভাগের সিনিয়র ম্যানেজার মনির হোসেন খোকন গাজী খেলার বল উপহার দিয়েছেন।

স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এবং ক্লাবের কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে তিনি এই সহযোগিতা প্রদান করেন।

তার এই প্রশংসনীয় সহযোগিতার জন্য রহিমের কান্দি আদর্শ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। ক্লাবের পরিচালক ও সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেন এক বিবৃতিতে জানান, "আমাদের ক্লাবের তরুণ ও উদীয়মান খেলোয়াড়দের উৎসাহ দিতে মনির হোসেন খোকন গাজী ভাইয়ের এই আন্তরিক সহযোগিতা সত্যিই প্রশংসনীয়। এলাকার ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে এ ধরনের সামাজিক উদ্যোগ আমাদের আরও অনুপ্রাণিত করবে।"

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এলাকার ক্রীড়া ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে প্রাণ-আরএফএল গ্রুপসহ সমাজের সর্বস্তরের গুণী ব্যক্তিবর্গ এভাবেই পাশে থাকবেন।

Nagorbarta

সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম মামুন
সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম মামুন