ঢাকা   শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
Nagorbarta

সল্লাবাদে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে আমান উল্লাহ আমান!

সংগৃহীত ছবি

সল্লাবাদে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে আমান উল্লাহ আমান !

বিশেষ প্রতিনিধি: আসন্ন নরসিংদীর বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় ভোটার ও রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা হিসাব-নিকাশ। সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ ও প্রচারণায় পুরো ইউনিয়ন জুড়ে এখন উৎসবমুখর পরিবেশ। তবে সার্বিক আলোচনা ও জনমতের বিচারে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ আমান উল্লাহ আমান চৌধুরী।

তিনি বেলাবো উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি, ইতালি নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং নীলক্ষীয়া গ্রামের কৃতী সন্তান। মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জনাব আলহাজ্ব এডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল সাহেবের অত্যন্ত আস্থাভাজন এই নেতা এলাকায় একজন শিক্ষিত, মার্জিত ও সদা হাস্যোজ্জ্বল ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

সল্লাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও চায়ের আড্ডায় এখন তাকে নিয়েই চলছে জোরালো আলোচনা। স্থানীয় ভোটারদের মতে, তিনি একজন সৎ ও আদর্শবান পরিবারের সন্তান। নিজস্ব মিষ্টিভাষী আচরণ এবং দীর্ঘদিনের সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সর্বস্তরের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তরুণ প্রজন্মের মাঝে তার ব্যাপক পরিচিতির পাশাপাশি প্রবীণদের প্রতি শ্রদ্ধাশীল আচরণের কারণে সব বয়সের মানুষের কাছেই তিনি সমান গ্রহণযোগ্য।

এলাকার প্রবীণ নাগরিকদের ভাষ্যমতে, সল্লাবাদ ইউনিয়নের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং নাগরিকে সুযোগ-সুবিধা নিশ্চিত করতে একজন যোগ্য ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতৃত্ব প্রয়োজন। সেদিক থেকে তরুণ ও উদীয়মান নেতা আমান উল্লাহ আমান চৌধুরীকে ঘিরে এলাকাবাসী নতুন পরিবর্তনের প্রত্যাশা করছেন।

নির্বাচনী প্রস্তুতি ও নিজের লক্ষ্য নিয়ে মোঃ আমান উল্লাহ আমান চৌধুরী বলেন, "আমার কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়া নেই। আমি পদের লোভে নয়, বরং সল্লাবাদ ইউনিয়নের অবহেলিত ও মেহনতি মানুষের সেবা করতেই মাঠে নেমেছি। ইউনিয়নবাসী যদি আমাকে সেবা করার সুযোগ দেন, তবে সল্লাবাদকে একটি নেশামুক্ত, আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব—যেখানে প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে এবং উন্নয়নের সুফল ঘরে ঘরে পৌঁছে যাবে।"

নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, সল্লাবাদে আমান উল্লাহ আমান চৌধুরীর সমর্থনে জনমত ততই শক্তিশালী হয়ে উঠছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

Nagorbarta

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

সল্লাবাদে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে আমান উল্লাহ আমান!

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম মামুন
সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম মামুন