ঢাকা   রোববার, ২২ নভেম্বর ২০২৬
বিভাগসমূহ

আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন: শাহে আলম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড ও সাম্প্রতিক সহিংসতার সমালোচনা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, গত কয়েক দিনে দলটি আন্তর্জাতিকভাবে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণিত হয়েছে।বগুড়ার মোকামতলা উপজেলা সদরের মোকামতলা হাইস্কুল মাঠে শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে এ কথা বলেন শাহে আলম। অনুষ্ঠানে উপজেলায় উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে একটি করে নিম গাছের চারা এবং পানি পানের মগ বিতরণ করা হয়।আওয়ামী লীগকে ইঙ্গিত করে প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে। এই দলটি আমরা সন্ত্রাসী রাজনৈতিক দল বলি। আগুন নিয়ে খেলতে রাজি না এমন দল আমরা বলি। গত কয়েক দিনে গোপালগঞ্জসহ বিভিন্ন জায়গায় এই নিষিদ্ধ দল যে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন, তা তারা নিজেই প্রমাণ করে দিয়েছে।”গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে সরকার এখনও ধৈর্যের পরিচয় দিচ্ছে এবং মানবাধিকার লঙ্ঘন করছে না বলে দাবি করেন শাহে আলম। তিনি বলেন, “এর অর্থ এই নয় যে তারা (আওয়ামী লীগ) যা ইচ্ছে তাই করে যাবে এবং সরকার তা সহ্য করবে। আমরা কিছু সময় নিচ্ছি। এই সময়ের মধ্যে যদি ওই জনপদের মানুষ সংশোধন না হয়, তবে সরকারের সর্বোচ্চ আইনশৃঙ্খলা বাহিনীর বলপ্রয়োগ করে এলাকার মানুষকে স্বস্তি দেওয়ার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।”কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, “ভাই, আপনাদের বলি, ইন্ডিয়া থেকে কে টেলিফোন করল, আর বিদেশ থেকে কে টেলিফোন করল, এই টেলিফোনে লাফালাফি করবেন না। নিজের জীবন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সঁপে দেবেন না। যাঁদের টেলিফোনে এই সব করছেন, তাঁদের বলুন, আপনারাও আসেন, টেলিফোন না করে দেশে এসে নেতৃত্ব দিন।”পরাজিত, পতিত, পলাতক, নিষিদ্ধ ঘোষিত, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে পুনরুত্থান হতে দেওয়া হবে না বলে মীর শাহে আলম জানান। তিনি বলেন, “বাংলাদেশের মাটিতে তাঁবের রাষ্ট্র কায়েম করার জন্য যারা চেষ্টা করবে, ষড়যন্ত্র করবে, সেই ষড়যন্ত্র সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে।” স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আরও যোগ করেন, “এই দেশের মানুষের শান্তি দরকার, অর্থনৈতিক মুক্তি দরকার, উন্নয়ন দরকার। মানুষ সহিংসতা চায় না। দেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায়। আমরা সেই পরিবেশ নিশ্চিত করতে চাই।”গত কয়েক দিনে গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে নাশকতা ও সহিংসতার চিত্র তুলে ধরেন শাহে আলম। তিনি জানান, গোপালগঞ্জে দুটি থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, নির্বাচিত সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। ভাঙ্গা, নড়াইলসহ বিভিন্ন স্থানে বিএনপির তিনজন নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। ট্রাকে আগুন দিয়ে চালককে হত্যা করা হয়েছে। তিনি বলেন, লুকোচুরি করে বোমা মেরে, পটকা মেরে, দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন নিয়ে ৫৫ শতাংশ মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় আসা তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারকে একবিন্দু নড়ানো যাবে না।”সরকারের উন্নয়ন কর্মসূচির কথাও তুলে ধরেন শাহে আলম। তিনি বলেন, “প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে নানা পরিকল্পনা করছেন। দেশের ক্রান্তিকালে সব সময় জিয়া পরিবার এগিয়ে এসেছে। দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন: শাহে আলম