ঢাকা   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
বিভাগসমূহ

মাদারগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

জামালপুরের মাদারগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি।

মিছিলে নেতৃত্ব দেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, সহ-সভাপতি মো. বেলাল হোসেন, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুরসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।

মিছিলটি মাদারগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিক্ষোভ কর্মসূচিতে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

Nagorbarta

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মাদারগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

জামালপুরের মাদারগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি।

মিছিলে নেতৃত্ব দেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, সহ-সভাপতি মো. বেলাল হোসেন, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুরসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।

মিছিলটি মাদারগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিক্ষোভ কর্মসূচিতে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

Nagorbarta

সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম মামুন
সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম মামুন