নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিহতের লক্ষ্যে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে গুরুত্বপূর্ণ পরামর্শ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) মাদারগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খানের নেতৃত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু, মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, পৌর যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম রুনু এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি আনোয়ার জাহিদ মাখন।
এছাড়াও উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম জোরদার, দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও পরামর্শ করা হয়।
সভায় নেতৃবৃন্দ দলীয় শৃঙ্খলা বজায় রাখা, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি এবং জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
সাংগঠনিক ঐক্য, দায়িত্বশীলতা ও শান্তিপূর্ণ রাজনৈতিক অবস্থানের মধ্য দিয়ে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।