ঢাকা   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
বিভাগসমূহ

পায়ে ক্ষত নিয়ে লোকালয়ে হাতি, পাশে ছায়ার মতো সঙ্গিনী

পেছনের ডান পায়ে গভীর ক্ষত। ক্ষতস্থান থেকে বের হচ্ছে পুঁজ, উঠে গেছে ওপরের চামড়া। যন্ত্রণায় ঠিকমতো পা ফেলতেও পারছে না। ধীরে ধীরে এগোচ্ছে আহত হাতিটি। কিন্তু এমন দুর্দিনেও তাকে একা ছেড়ে যায়নি তার সঙ্গিনী। কখনো পাশাপাশি হাঁটছে, কখনো চলার সময় সহযোগিতা করছে।

অসুস্থ সঙ্গীকে আগলে রেখে এভাবেই লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে আরেকটি হাতি। বন্য প্রাণীর এমন ব্যতিক্রমী মমতার দৃশ্য দেখে একদিকে আবেগাপ্লুত স্থানীয়রা। অন্যদিকে আহত হাতিটির জীবন নিয়ে তৈরি হয়েছে গভীর উদ্বেগ। দ্রুত আহত হাতিটির চিকিৎসা করার দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন।

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা ইকোপার্ক ও হাজী মোজাহের স্মৃতি স্টেডিয়াম সংলগ্ন এলাকায় গত তিনদিন ধরে দেখা যাচ্ছে হাতি দুটিকে।

টেকনাফের বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, ‘লোকালয়ে দুটি হাতি দেখা গেছে। একটির পায়ে জখম দেখেছি আমরা। অপর হাতিটি আহত হাতির সঙ্গে আছে তিন দিন ধরে। বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেছি। আশা করছি, যথাযথ চিকিৎসায় সুস্থ হয়ে উঠবে হাতিটি।

সোমবার ভোর ৬টার দিকে সঙ্গীসহ আহত হাতিটিকে আবারও লোকালয়ে দেখা যায়।

স্থানীয়দের ভাষ্য, আহত হাতিটির পেছনের ডান পায়ে গুলির আঘাতের মতো গভীর ক্ষত রয়েছে। ক্ষতস্থান থেকে পুঁজ বের হচ্ছে। ওপরের চামড়া উঠে যাওয়ায় জায়গাটি সাদা হয়ে গেছে। গুরুতর আঘাতের কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পাহাড়ে অবস্থানরত সন্ত্রাসী, অপহরণকারী কিংবা মানবপাচারকারীদের কারও গুলিতে হাতিটি আহত হয়ে থাকতে পারে। তবে কে বা কারা এবং কী কারণে হাতিটিকে আঘাত করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফলে আহত অবস্থায় লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে। সঙ্গে রয়েছে তার সঙ্গী হাতিটিও।

স্থানীয় বাসিন্দা মো. হুমায়ুন কবীর বলেন, আহত হাতিটির সঙ্গে থাকা সুস্থ হাতিটি তাকে এক মুহূর্তের জন্যও ছেড়ে যাচ্ছে না। চলার সময় বারবার পাশে থেকে সহযোগিতা করছে। আহত হাতিটি কষ্ট করে এগিয়ে গেলে সঙ্গী হাতিটিও তার সঙ্গে এগিয়ে যাচ্ছে। দুটি হাতির এমন দৃশ্য দেখে আমাদের মধ্যে মায়া ও সহানুভূতি তৈরি হয়েছে। তিনি বলেন, দ্রুত চিকিৎসার ব্যবস্থা না করলে ক্ষত আরও গুরুতর হতে পারে। এমনকি সংক্রমণ ছড়িয়ে হাতিটির জীবনও ঝুঁকিতে পড়তে পারে।

এ বিষয়ে টেকনাফের বাহারছড়ার শিলখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি আমরা। সেখানে হাতিটিকে গুরুতর আহত অবস্থায় দেখতে পাই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে হাতিটির চিকিৎসার ব্যবস্থা করা হবে।’

তিনি আরও বলেন, ‘আহত হাতিটির কাছে গিয়ে কেউ যেন বিরক্ত না করে, সে বিষয়ে স্থানীয়দের সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। তবে আশ্চর্যের বিষয় তিন দিনেও অসুস্থ হাতিটিকে ছেড়ে যায়নি তার সঙ্গী। তার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। দেখে যে কারও মনে হবে যেন পাহারা দিয়ে রাখছে।’

বিডি প্রতিদিন/এমআই

Nagorbarta

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

পায়ে ক্ষত নিয়ে লোকালয়ে হাতি, পাশে ছায়ার মতো সঙ্গিনী

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম মামুন
সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম মামুন