ঢাকা   রোববার, ১৫ নভেম্বর ২০২৬
বিভাগসমূহ

গাজীপুরে ডিবির সোর্স পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে পুলিশের হাতে শীর্ষ মাদক ব্যবসায়ী ‘কানা শামীম’ গ্রেপ্তার

গ্রেফতারকৃত আসামি কানা শামীম ছবি

গাজীপুরে ডিবির সোর্স পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, গাছা পুলিশের হাতে ‘কানা শামীম’ গ্রেপ্তার

গাজীপুরের গাছা এলাকায় ডিবি পুলিশের সোর্স পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, ছিনতাই ও নিরীহ মানুষকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে ‘কানা শামীম’ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গাছা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিজেকে গোয়েন্দা (ডিবি) পুলিশের সোর্স পরিচয় দিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে শামীমের বিরুদ্ধে। তার বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত মাসিক অর্থ আদায় এবং নিরীহ গার্মেন্টস শ্রমিকদের মাদক দিয়ে ফাঁসিয়ে জিম্মি করে টাকা আদায়ের একাধিক অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক চাঁদা নিয়ে তাদের নির্বিঘ্নে ব্যবসা পরিচালনার আশ্বাস দিতেন শামীম। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কথিত ডিবি কর্মকর্তাদের মাধ্যমে গ্রেপ্তার করিয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের অর্থ আদায় করতেন বলেও অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে এর আগেও একাধিকবার পুলিশ ও ডিবির হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই ও মাদকসংক্রান্ত অন্তত পাঁচটি মামলা রয়েছে। এসব মামলার কয়েকটিতে তিনি বর্তমানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার শামীম গাজীপুর মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের খাইলকুর এলাকায় বসবাস করেন। তার বাবার নাম জালাল উদ্দিন।

পুলিশ সূত্রে আরও জানা যায়, একাধিক অভিযোগ ও মামলার কারণে বেশ কয়েক দিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। অবশেষে গাছা থানার উপপরিদর্শক (এসআই) মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গোলাম রাব্বানী বলেন, শামীমের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ আদায়ের একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগে একাধিক মামলা হয়েছে। সেসব মামলার বেশ কয়েকটিতে তিনি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।

ওসি আরও বলেন, মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ যেকোনো অপরাধ কঠোরভাবে দমনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে গাছা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে ‘কানা শামীম’ গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর গাজীপুরের গাছা এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার ছবি প্রকাশ করে স্বস্তি প্রকাশ করছেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন।

ফেসবুকে কয়েকজন দাবি করেছেন, তারা অতীতে শামীমের হাতে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। তবে ডিবি পুলিশের সোর্স পরিচয় দেওয়া এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ থাকার কথিত প্রভাবের কারণে এতদিন কেউ প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পাননি বলেও তাদের অভিযোগ।

Nagorbarta

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

গাজীপুরে ডিবির সোর্স পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে পুলিশের হাতে শীর্ষ মাদক ব্যবসায়ী ‘কানা শামীম’ গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম মামুন
সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম মামুন