ঢাকা   শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
Nagorbarta

মাদারগঞ্জে ইয়াবাসহ তাঁতীদল নেতা আটক

আসিফ বিল্লাহ
আসিফ বিল্লাহ
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

মাদারগঞ্জে ইয়াবাসহ তাঁতীদল নেতা আটক

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল ইসলাম ঝিকুকে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদারগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে আশরাফুল ইসলাম ঝিকুর কাছ থেকে নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়। আটক আশরাফুল ইসলাম ঝিকু উপজেলার বালিজুড়ী নামাপাড়া এলাকার বাসিন্দা।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে আদালতে পাঠানো হবে।

Nagorbarta

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মাদারগঞ্জে ইয়াবাসহ তাঁতীদল নেতা আটক

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল ইসলাম ঝিকুকে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদারগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে আশরাফুল ইসলাম ঝিকুর কাছ থেকে নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়। আটক আশরাফুল ইসলাম ঝিকু উপজেলার বালিজুড়ী নামাপাড়া এলাকার বাসিন্দা।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে আদালতে পাঠানো হবে।

Nagorbarta

সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম মামুন
সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম মামুন