ঢাকা   বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Nagorbarta

অর্থের অভাবে পড়াশোনা বন্ধের পথে সপ্তমী রাণী, পাশে দাঁড়ালেন মিজানুর রহমান রতন

অর্থের অভাবে মাদারগঞ্জ পৌর এলাকার মেধাবী শিক্ষার্থী সপ্তমী রাণীর পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। পরিবারের আর্থিক সংকটের কারণে ভবিষ্যৎ নিয়ে যখন অনিশ্চয়তা তৈরি হয়েছে, ঠিক তখনই তার পাশে দাঁড়িয়েছেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ (রতন)।

সপ্তমী রাণীর পড়াশোনা যাতে অর্থের অভাবে থেমে না যায়, সে লক্ষ্যে তার শিক্ষাজীবনের সকল প্রয়োজনীয় খরচ বহনের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন মিজানুর রহমান রতন। তার এই উদ্যোগে নতুন করে আশার আলো দেখছে শিক্ষার্থী সপ্তমী ও তার পরিবার।

স্থানীয়রা জানান, একজন মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন অর্থের অভাবে থেমে যাওয়া অত্যন্ত দুঃখজনক। এমন পরিস্থিতিতে মিজানুর রহমান রতনের এগিয়ে আসা নিঃসন্দেহে একটি মানবিক উদ্যোগ। তার এই সহায়তা শুধু একজন শিক্ষার্থীর পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি করছে না, বরং সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদেরও অসহায় মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে।

মিজানুর রহমান রতনের এমন উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মাঝে প্রশংসা দেখা দিয়েছে। অনেকেই তাকে ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে উল্লেখ করে বলেন, রাজনীতির পাশাপাশি মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করে।

সপ্তমী রাণীর পরিবারের পক্ষ থেকেও মিজানুর রহমান রতনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। পরিবারের সদস্যরা আশা প্রকাশ করেন, তার সহযোগিতায় সপ্তমী নিজের পড়াশোনা চালিয়ে গিয়ে ভবিষ্যতে একজন সফল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে।

অর্থের কাছে মেধা যেন পরাজিত না হয়—এমন প্রত্যাশা নিয়েই সপ্তমী রাণীর পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা।

Nagorbarta

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

অর্থের অভাবে পড়াশোনা বন্ধের পথে সপ্তমী রাণী, পাশে দাঁড়ালেন মিজানুর রহমান রতন

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

অর্থের অভাবে মাদারগঞ্জ পৌর এলাকার মেধাবী শিক্ষার্থী সপ্তমী রাণীর পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। পরিবারের আর্থিক সংকটের কারণে ভবিষ্যৎ নিয়ে যখন অনিশ্চয়তা তৈরি হয়েছে, ঠিক তখনই তার পাশে দাঁড়িয়েছেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ (রতন)।

সপ্তমী রাণীর পড়াশোনা যাতে অর্থের অভাবে থেমে না যায়, সে লক্ষ্যে তার শিক্ষাজীবনের সকল প্রয়োজনীয় খরচ বহনের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন মিজানুর রহমান রতন। তার এই উদ্যোগে নতুন করে আশার আলো দেখছে শিক্ষার্থী সপ্তমী ও তার পরিবার।

স্থানীয়রা জানান, একজন মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন অর্থের অভাবে থেমে যাওয়া অত্যন্ত দুঃখজনক। এমন পরিস্থিতিতে মিজানুর রহমান রতনের এগিয়ে আসা নিঃসন্দেহে একটি মানবিক উদ্যোগ। তার এই সহায়তা শুধু একজন শিক্ষার্থীর পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি করছে না, বরং সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদেরও অসহায় মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে।

মিজানুর রহমান রতনের এমন উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মাঝে প্রশংসা দেখা দিয়েছে। অনেকেই তাকে ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে উল্লেখ করে বলেন, রাজনীতির পাশাপাশি মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করে।

সপ্তমী রাণীর পরিবারের পক্ষ থেকেও মিজানুর রহমান রতনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। পরিবারের সদস্যরা আশা প্রকাশ করেন, তার সহযোগিতায় সপ্তমী নিজের পড়াশোনা চালিয়ে গিয়ে ভবিষ্যতে একজন সফল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে।

অর্থের কাছে মেধা যেন পরাজিত না হয়—এমন প্রত্যাশা নিয়েই সপ্তমী রাণীর পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা।

Nagorbarta

সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম মামুন
সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম মামুন