ঢাকা   বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বিভাগসমূহ

বেলাবোতে ২৯ নভেম্বরের বিক্ষোভ সফল করতে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা!

সংগৃহীত

নরসিংদীর বেলাবো উপজেলায় আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠেয় পূর্বঘোষিত প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

​সম্প্রতি বেলাবো উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির নেতৃবৃন্দ জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে ২৯ নভেম্বরের এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

​সভায় সভাপতিত্ব করেন বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব আহসান হাবিব বিপ্লব।

​প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি আক্তারুজ্জামান, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম লাল মিয়া ও সাধারণ সম্পাদক রুহুল আমিন শ্যামল, চর উজিলাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ফরিদ এবং বেলাবো উপজেলা ছাত্রদলের সভাপতি আশিক সুজন মামুন। এছাড়াও সভায় বেলাবো উপজেলা ছাত্রনেতা রাকিবুল ইসলাম মোল্লা, মাহিন হাসান এবং যুবদল নেতা মো. আলমগীর ও ফাহাদসহ উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

​সভায় বক্তারা আগামী ২৯ নভেম্বরের প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে মাঠে থাকার নির্দেশনা দেন। পাশাপাশি তারা সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

Nagorbarta

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বেলাবোতে ২৯ নভেম্বরের বিক্ষোভ সফল করতে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা!

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

নরসিংদীর বেলাবো উপজেলায় আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠেয় পূর্বঘোষিত প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

​সম্প্রতি বেলাবো উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির নেতৃবৃন্দ জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে ২৯ নভেম্বরের এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

​সভায় সভাপতিত্ব করেন বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব আহসান হাবিব বিপ্লব।

​প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি আক্তারুজ্জামান, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম লাল মিয়া ও সাধারণ সম্পাদক রুহুল আমিন শ্যামল, চর উজিলাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ফরিদ এবং বেলাবো উপজেলা ছাত্রদলের সভাপতি আশিক সুজন মামুন। এছাড়াও সভায় বেলাবো উপজেলা ছাত্রনেতা রাকিবুল ইসলাম মোল্লা, মাহিন হাসান এবং যুবদল নেতা মো. আলমগীর ও ফাহাদসহ উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

​সভায় বক্তারা আগামী ২৯ নভেম্বরের প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে মাঠে থাকার নির্দেশনা দেন। পাশাপাশি তারা সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

Nagorbarta

সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম মামুন