নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ও মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা। আজ দুপুর ২টা ৩০ মিনিটে এই কর্মসূচি শুরু হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্রদল নেতাদের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির নেতাকর্মীরা এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা ও সন্ত্রাসী কার্যক্রম চালানোর চেষ্টা করছে। এসব কর্মকাণ্ড প্রতিহত করতে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দাবিতে তারা এই অবস্থান ও মিছিল করেন বলে জানান।
অবস্থান কর্মসূচি ও মিছিলে বেলাব উপজেলা ছাত্রদলের সভাপতি আশিক সুজন মামুন উপস্থিত ছিলেন। এ সময় তাঁর সঙ্গে উপজেলা ছাত্রনেতা রাকিবুল ইসলাম মোল্লা, মাহিন হাসান, সোহাগসহ স্থানীয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচি চলাকালে উপস্থিত নেতাকর্মীরা যেকোনো ধরনের নাশকতা ও অপতৎপরতার বিরুদ্ধে রাজপথে সজাগ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।