নগর বার্তা

মাদারগঞ্জের উজ্জ্বল নক্ষত্র তরুন সাংবাদিক আকন্দ সোহাগ

মাদারগঞ্জের তরুণদের অহংকার ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আস্থার প্রতীক আকন্দ সোহাগের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনুসারীর (ফলোয়ার) সংখ্যা ১ লক্ষ অতিক্রম করেছে। 

পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মাদারগঞ্জের সাধারণ, অসচ্ছল ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে ইতোমধ্যেই তিনি অর্জন করেছেন বিপুল ভালোবাসা ও জনপ্রিয়তা।

বর্তমানে তিনি জনপ্রিয় জাতীয় দৈনিক 'কালবেলা' পত্রিকার মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। শুরু থেকেই সাহসী ও তথ্যভিত্তিক সাংবাদিকতার মাধ্যমে তিনি স্থানীয় নানা সমস্যা, অন্যায় ও অনিয়মের কথা তুলে ধরে আসছেন।

বিশেষ করে, মাদারগঞ্জের অসহায় ও নির্যাতিত পরিবারগুলোর অধিকার রক্ষায় তার অনুসন্ধানী ও প্রতিবাদী লেখনী অগ্রণী ভূমিকা পালন করেছে। তার বস্তুনিষ্ঠ সংবাদের পর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হওয়ায় অনেক নির্যাতিত পরিবার পেয়েছে আইনি ও সামাজিক সুরক্ষা, ফিরে পেয়েছে বিচার পাওয়ার আশা। সামাজিক যোগাযোগমাধ্যমকে কেবল সংবাদের প্রচারক্ষেত্র হিসেবে নয়, বরং জনকল্যাণ ও সামাজিক সচেতনতার এক শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করে তিনি জয় করেছেন মাদারগঞ্জসহ সারা দেশের হাজারো মানুষের হৃদয়।

ফেসবুকে ১ লক্ষ ফলোয়ার অর্জনের মাইলফলক স্পর্শ করায় সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনসহ সাধারণ মানুষের ভালোবাসায় ভাসছেন এই তরুণ সাংবাদিক। এ অর্জনে আকন্দ সোহাগ বলেন, "এই অর্জন শুধু আমার একার নয়, মাদারগঞ্জের প্রতিটি মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিফলন। সাংবাদিকতা আমার পেশা হলেও মানুষের সেবায় কাজ করা আমার মূল লক্ষ্য। অন্যায় ও নির্যাতনের বিরুদ্ধে আমার লেখনী আগের মতোই সোচ্চার থাকবে।"

স্থানীয় সচেতন মহল মনে করে, তরুণ সাংবাদিক আকন্দ সোহাগের মতো সাহসী ও জনবান্ধব সাংবাদিকের উপস্থিতি মাদারগঞ্জের সমাজব্যবস্থাকে আরও সুন্দর ও নিরাপদ করতে বড় ভূমিকা রাখছে।

আপনার মতামত লিখুন

নগর বার্তা

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মাদারগঞ্জের উজ্জ্বল নক্ষত্র তরুন সাংবাদিক আকন্দ সোহাগ

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম মামুন
কপিরাইট © ২০২৬ নগর বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত