নিজস্ব প্রতিবেদক:
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ তিনজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা সোহরাব বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।
জানা গেছে, উপজেলার শাকরাইল ইউনিয়নের একটি এলাকায় দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা সোহরাবসহ তার অনুসারীরা প্রবাসী রাজু আহম্মেদের পরিবার ও আত্মীয়-স্বজনের ওপর আকস্মিক হামলা চালায়।
হামলার সময় ভুক্তভোগীদের এলোপাতাড়ি মারধর করা হয়।
এতে নারীসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগীদের দাবি, পূর্ব পরিকল্পিতভাবে তাদের ওপর এ হামলা চালানো হয়েছে এবং এতে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে শিবালয় থানায় লিখিত অভিযোগ করেছেন প্রবাসীর পরিবার।শিবালয় থানার অফিসার ইনচার্জ মো:মনির হোসেন জানান এমন একটি ঘটনার লিখিত অভিযো পেয়েছি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রোববার, ১২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন