ভেজানো কিশমিশেই লুকিয়ে সুস্থতার চাবিকাঠি, মিলবে যে উপকার
একটু ভারী খাবার খেলেই শুরু হয় গ্যাস, অম্বল, বুক জ্বালা। রাতভর হজমের সমস্যা, পরদিন সারাক্ষণ ক্লান্তি—এই ছবি বর্তমানে অনেকেরই চেনা। কিন্তু জানেন কি, এসব সমস্যার সমাধানে দামি ওষুধ নয়, বরং একটি ছোট অভ্যাসই যথেষ্ট? এই সমস্যার সমাধান লুকিয়ে আছে কিশমিশে।বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন সকালে রাতভর ভেজানো কিশমিশ খেলে শরীরের একাধিক সমস্যার প্রাকৃতিক সমাধান সম্ভব।এ ছাড়া আর কী কী উপকার মিলবে, জানুন আজকের প্রতিবেদনে।হজমশক্তি বাড়ায় : কিশমিশে থাকা ডায়েটারি ফাইবার হজম প্রক্রিয়াকে মসৃণ করে। কোষ্ঠকাঠিন্য কমায়, পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। ফলে গ্যাস, অম্বল, বুক জ্বালার মতো সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে।সারা দিন থাকবে এনার্জি : কিশমিশে থাকা প্রাকৃতিক গ্লুকোজ ও ফ্রুক্টোজ শরীরে দ্রুত শক্তি জোগায়। সকালে কফি বা অতিরিক্ত চিনি খাওয়ার প্রবণতাও কমে। দিনের মাঝপথে এনার্জি ফল হয় না।রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় : ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর কিশমিশ শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী করে।সর্দি-কাশি, সংক্রমণ ও দুর্বলতা দূরে রাখতে সাহায্য করে।হাড় থাকবে শক্ত : বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড়ের ক্ষয় একটি সাধারণ সমস্যা। কিশমিশে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম হাড়ের গঠন মজবুত করে, কোমর ও হাঁটুর ব্যথা কমাতে সহায়ক।হৃদযন্ত্রের জন্য উপকারী : নিয়মিত কিশমিশ খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। ফলে হৃদস্পন্দন বেড়ে যাওয়া, বুক ধড়ফড় করার মতো সমস্যার ঝুঁকি কমে।কিভাবে খাবেন ভেজানো কিশমিশবিশেষজ্ঞদের পরামর্শ, রাতে শোয়ার আগে এক বাটি পরিষ্কার পানিতে ৮-১০টি কিশমিশ ভিজিয়ে রাখুন। সকালে উঠে পানি ঝরিয়ে ফুলে ওঠা কিশমিশ খেয়ে নিন খালি পেটে। এই ছোট অভ্যাসই আপনার দিনটা ভরিয়ে তুলতে পারে হালকা পেট, বেশি এনার্জি আর ভালো স্বাস্থ্যে।সূত্র : সংবাদ প্রতিদিন