নগর বার্তা

আসিফ বিল্লাহ

আসিফ বিল্লাহ


আসন্ন মাদারগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে প্রচারণায় বেলাল হোসেন

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার আসন্ন মাদারগঞ্জ পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে প্রচার প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাদারগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি এবং জনতার মেয়র খ্যাত মো: বেলাল হোসেন।তিনি আজ সকাল ১১টায় পৌর এলাকার ৪নং ওয়ার্ড বালিজুড়ি বাজারের সকল ব্যাবসায়ীসহ স্থানীয় ব্যাক্তিদের নিকট লিফলেট এবং দোয়া প্রার্থনা করেছেন।এসময় তার সাথে প্রচারণায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাদারগঞ্জ উপজেলা শাখার সাবেক সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জনাব গোলাম মাওলা (জিএম),বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মাদারগঞ্জ পৌর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক রাজু আহাম্মেদ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাদারগঞ্জ পৌর শাখার সদস্য রফিকুল ইসলাম সহ বিএনপির অংজ্ঞ সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকবৃন্দ।

আসন্ন মাদারগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে প্রচারণায় বেলাল হোসেন