নগর বার্তা

অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক


মোল্লাহাট থানা এলাকায় মাদকবিরোধী প্রতিবাদে হামলা: একই পরিবারের ৬ জন গুরুতর আহত, মামলা দায়ের

নজরুল ইসলাম সোহেল :বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার কুলিয়া ইউনিয়নে মাদক ব্যবসার প্রতিবাদ করায় এক পরিবারের ওপর সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারী-পুরুষসহ অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।ভুক্তভোগী পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও বিভিন্ন অপকর্ম চলছিল। স্থানীয়ভাবে এর প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার জেরে একটি প্রভাবশালী চক্র তাদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় গত ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যায় পরিবারের সদস্য অলিদ হোসেনের ওপর প্রথম দফা হামলার ঘটনা ঘটে। পরদিন ২৮ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসা শেষে বাড়িতে ফেরার পর পুনরায় সংঘবদ্ধভাবে হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।এজাহার সূত্রে জানা যায়, প্রায় ২৫-৩০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্রসহ বসতবাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালায়। হামলায় এম. ডি. হিসায়েত উল্লা (৫০), তার ভাই এনায়েত উল্লাহ, সিফায়েত উল্লাহ, গোলেনুরসহ পরিবারের একাধিক সদস্য গুরুতর জখম হন। হামলাকারীরা ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে এবং বাড়িঘর ভাঙচুর করে আতঙ্ক সৃষ্টি করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।আহতদের মধ্যে কয়েকজনের হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে বলে জানা গেছে।ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এলাকায় মাদক ব্যবসা বন্ধে সোচ্চার হওয়ায় পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।এ বিষয়ে মোল্লাহাট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও তিনি জানান।এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মোল্লাহাট থানা এলাকায় মাদকবিরোধী প্রতিবাদে হামলা: একই পরিবারের ৬ জন গুরুতর আহত, মামলা দায়ের