ঢাকা   রোববার, ১৫ নভেম্বর ২০২৬
বিভাগসমূহ

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১


নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় সাইকেল চোর সন্দেহে মোবারক ইসলাম নামে এক যুবককে পিটিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. নাছিরকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৭। 

শুক্রবার রাতে ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নাছির নগরীর পতেঙ্গা থানার চরপাড়া এলাকার মো. মুছার ছেলে। গতকাল শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।  

এসআরবি-৭ সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে মুসার ছেলের একটি বাইসাইকেল চুরি হয়। গত ১২ নভেম্বর বিকেল ৪টার দিকে পতেঙ্গার চরপাড়া এলাকার আকবর আলী বিল্ডিংয়ের সামনে থেকে মোবারক ইসলামকে সাইকেল চোর সন্দেহে ধরে নিয়ে যায় কয়েকজন। তাকে কেএনএএফ ফাইবার প্লাস্টিক ইন্ডাস্ট্রির ভেতরের একটি কক্ষে জানালার গ্রিলের সঙ্গে রশি দিয়ে হাত-পা বেঁধে মারধর করা হয়। পরে স্থানীয় একটি মাঠে তাকে বাঁশ দিয়ে মারধর করা হয়। একপর্যায়ে গলায় রশি পেঁচিয়ে ধরলে তিনি অচেতন হয়ে যান। এরপর  স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হয়। 

খবর পেয়ে মোবারকের বাবা ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহায়তায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন।

বিডি-প্রতিদিন/এআইডি

বিষয় : গ্রেফতার চোর পুলিশ যুবক হত্যা

Nagorbarta

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় সাইকেল চোর সন্দেহে মোবারক ইসলাম নামে এক যুবককে পিটিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. নাছিরকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৭। 

শুক্রবার রাতে ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নাছির নগরীর পতেঙ্গা থানার চরপাড়া এলাকার মো. মুছার ছেলে। গতকাল শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।  

এসআরবি-৭ সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে মুসার ছেলের একটি বাইসাইকেল চুরি হয়। গত ১২ নভেম্বর বিকেল ৪টার দিকে পতেঙ্গার চরপাড়া এলাকার আকবর আলী বিল্ডিংয়ের সামনে থেকে মোবারক ইসলামকে সাইকেল চোর সন্দেহে ধরে নিয়ে যায় কয়েকজন। তাকে কেএনএএফ ফাইবার প্লাস্টিক ইন্ডাস্ট্রির ভেতরের একটি কক্ষে জানালার গ্রিলের সঙ্গে রশি দিয়ে হাত-পা বেঁধে মারধর করা হয়। পরে স্থানীয় একটি মাঠে তাকে বাঁশ দিয়ে মারধর করা হয়। একপর্যায়ে গলায় রশি পেঁচিয়ে ধরলে তিনি অচেতন হয়ে যান। এরপর  স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হয়। 

খবর পেয়ে মোবারকের বাবা ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহায়তায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন।

বিডি-প্রতিদিন/এআইডি


Nagorbarta

সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম মামুন
সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম মামুন