ঢাকা   রোববার, ১৫ নভেম্বর ২০২৬
বিভাগসমূহ

৭ নভেম্বরের বিজয় র‍্যালিতে ফিরোজ আহাম্মেদের নেতৃত্বে গুনারীতলার বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুর-৩ (মাদারগঞ্জ–মেলান্দহ) আসনের সংসদ সদস্য জনাব মোস্তাফিজুর রহমান বাবুলের নির্দেশনায় মাদারগঞ্জে আয়োজিত বিজয় র‍্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ নিয়ে অংশগ্রহণ করেছেন ৩নং গুনারীতলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একনিষ্ঠ কর্মী ফিরোজ আহাম্মেদ।

আজ মাদারগঞ্জ উপজেলার হাইস্কুল মাঠ থেকে আয়োজিত বিজয় র‍্যালিতে ফিরোজ আহাম্মেদের নেতৃত্বে গুনারীতলা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। র‍্যালিতে অংশগ্রহণকারীরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ধারণ করে বিভিন্ন স্লোগানে মুখরিত করেন পুরো আয়োজন।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ফিরোজ আহাম্মেদের এই বৃহৎ জনসমাগম ও কর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। আসন্ন ৩নং গুনারীতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁর সাংগঠনিক তৎপরতা ও জনসম্পৃক্ততা নতুন করে আলোচনায় এসেছে।

সমর্থকদের প্রত্যাশা, জনগণের ভালোবাসা ও সমর্থন অব্যাহত থাকলে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে ফিরোজ আহাম্মেদ শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবেন। তবে শেষ পর্যন্ত ভোটের মাঠে জনগণের রায়ই নির্ধারণ করবে ইউনিয়নের আগামী দিনের নেতৃত্ব।

জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে গুনারীতলার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তাঁর অনুসারীরা।

Nagorbarta

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

৭ নভেম্বরের বিজয় র‍্যালিতে ফিরোজ আহাম্মেদের নেতৃত্বে গুনারীতলার বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুর-৩ (মাদারগঞ্জ–মেলান্দহ) আসনের সংসদ সদস্য জনাব মোস্তাফিজুর রহমান বাবুলের নির্দেশনায় মাদারগঞ্জে আয়োজিত বিজয় র‍্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ নিয়ে অংশগ্রহণ করেছেন ৩নং গুনারীতলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একনিষ্ঠ কর্মী ফিরোজ আহাম্মেদ।

আজ মাদারগঞ্জ উপজেলার হাইস্কুল মাঠ থেকে আয়োজিত বিজয় র‍্যালিতে ফিরোজ আহাম্মেদের নেতৃত্বে গুনারীতলা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। র‍্যালিতে অংশগ্রহণকারীরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ধারণ করে বিভিন্ন স্লোগানে মুখরিত করেন পুরো আয়োজন।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ফিরোজ আহাম্মেদের এই বৃহৎ জনসমাগম ও কর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। আসন্ন ৩নং গুনারীতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁর সাংগঠনিক তৎপরতা ও জনসম্পৃক্ততা নতুন করে আলোচনায় এসেছে।

সমর্থকদের প্রত্যাশা, জনগণের ভালোবাসা ও সমর্থন অব্যাহত থাকলে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে ফিরোজ আহাম্মেদ শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবেন। তবে শেষ পর্যন্ত ভোটের মাঠে জনগণের রায়ই নির্ধারণ করবে ইউনিয়নের আগামী দিনের নেতৃত্ব।

জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে গুনারীতলার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তাঁর অনুসারীরা।

Nagorbarta

সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম মামুন
সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম মামুন