ঢাকা   রোববার, ১৫ নভেম্বর ২০২৬
বিভাগসমূহ

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মোস্তাফিজুর রহমান বাবুলের ডাকে মাদারগঞ্জ হাইস্কুল মাঠে হাজারো নেতাকর্মীর উপস্থিতি উপজেলা নির্বাচনে জনদরদী ও জনকল্যাণমুখী প্রার্থী দেওয়ার ঘোষণা

মাদারগঞ্জে বিএনপির স্মরণকালের বৃহৎ জনসমাগম, নেতাকর্মীদের ঢলে বিজয় র‍্যালি বের করা সম্ভব হয়নি

জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের জনপ্রিয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুলের আহ্বানে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদারগঞ্জে আয়োজিত সমাবেশে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

আজ মাদারগঞ্জ হাইস্কুল মাঠে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার সাতটি ইউনিয়ন এবং মাদারগঞ্জ পৌরসভার নয়টি ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী সমবেত হন। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি এবং মাঠজুড়ে উপচেপড়া ভিড়ের কারণে পূর্বনির্ধারিত বিজয় র‍্যালি বের করা সম্ভব হয়নি।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, আজকের এই বিশাল জনসমাগম যদি দলের নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখাতে পারতাম, তাহলে তাঁর খুব ভালো লাগত। মাদারগঞ্জের নেতাকর্মীদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি বিএনপির সাংগঠনিক শক্তি ও ঐক্যের বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার উন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এদিকে আসন্ন মাদারগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন নিয়েও গুরুত্বপূর্ণ বক্তব্য দেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি বলেন, নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী যিনিই হোন না কেন, তাঁকে অবশ্যই জনদরদী, জনকল্যাণমুখী ও জনসেবামূলক মানসিকতার অধিকারী হতে হবে। শুধু রাজনৈতিক পরিচয় কিংবা বড় নেতা হওয়ার কারণে কেউ প্রার্থিতার যোগ্যতা অর্জন করবেন না। জনগণের পাশে দাঁড়ানোর মানসিকতা, সততা, গ্রহণযোগ্যতা এবং জনসেবার সক্ষমতাই প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে গুরুত্ব পাবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদারগঞ্জ হাইস্কুল মাঠের এই ব্যাপক জনসমাগম স্থানীয় বিএনপির সাংগঠনিক অবস্থান, নেতাকর্মীদের সক্রিয়তা এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতার একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।

সব মিলিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মাদারগঞ্জের এই সমাবেশ স্থানীয় বিএনপির রাজনীতিতে স্মরণীয় একটি আয়োজন হিসেবে আলোচনায় এসেছে।

Nagorbarta

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মাদারগঞ্জে বিএনপির স্মরণকালের বৃহৎ জনসমাগম, নেতাকর্মীদের ঢলে বিজয় র‍্যালি বের করা সম্ভব হয়নি

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম মামুন
সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম মামুন