ঢাকা   রোববার, ১৫ নভেম্বর ২০২৬
বিভাগসমূহ

সরকারি আর্থিক ক্ষতিপূরণ প্রদানের প্রতিশ্রুতি, বেপরোয়া ট্রাকচালকের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে এমপি মোস্তাফিজুর রহমান বাবুল

জামালপুরের মেলান্দহ উপজেলার ভুরুঙ্গা এলাকায় ট্রাক, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।

শনিবার (৭ নভেম্বর) এ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি ব্যবস্থাপনায় আর্থিক ক্ষতিপূরণ প্রদানের প্রতিশ্রুতি দেন।

এমপি মোস্তাফিজুর রহমান বাবুল আরও আশ্বাস দেন, দুর্ঘটনার জন্য দায়ী বেপরোয়া ট্রাকচালককে আইনের আওতায় এনে যথাযথ তদন্ত ও আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, সড়কে এমন মর্মান্তিক প্রাণহানি কোনোভাবেই কাম্য নয়। দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারগুলোর কষ্ট অপূরণীয়। তাদের এই কঠিন সময়ে রাষ্ট্রীয় ও মানবিক সহায়তা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।

এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সাধারণ মানুষ দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিচার এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এমপি মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, দুর্ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোই এখন অগ্রাধিকার।

Nagorbarta

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে এমপি মোস্তাফিজুর রহমান বাবুল

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

জামালপুরের মেলান্দহ উপজেলার ভুরুঙ্গা এলাকায় ট্রাক, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।

শনিবার (৭ নভেম্বর) এ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি ব্যবস্থাপনায় আর্থিক ক্ষতিপূরণ প্রদানের প্রতিশ্রুতি দেন।

এমপি মোস্তাফিজুর রহমান বাবুল আরও আশ্বাস দেন, দুর্ঘটনার জন্য দায়ী বেপরোয়া ট্রাকচালককে আইনের আওতায় এনে যথাযথ তদন্ত ও আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, সড়কে এমন মর্মান্তিক প্রাণহানি কোনোভাবেই কাম্য নয়। দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারগুলোর কষ্ট অপূরণীয়। তাদের এই কঠিন সময়ে রাষ্ট্রীয় ও মানবিক সহায়তা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।

এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সাধারণ মানুষ দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিচার এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এমপি মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, দুর্ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোই এখন অগ্রাধিকার।

Nagorbarta

সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম মামুন
সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম মামুন