ইতালির রাজধানী রোমের একটি বিমানবন্দরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইতালি শাখা নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান।
সাক্ষাৎকালে দুই নেতা পরস্পরের কুশল বিনিময় করেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও প্রবাসীদের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। আমান উল্লাহ আমান ইতিপূর্বে বেলাবো উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে সন্তোষ প্রকাশ করে আমান উল্লাহ আমান বলেন, "প্রবাসে থেকেও বিএনপির আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থেকে দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে আমরা কাজ করে যাব।"
রোম বিমানবন্দরে এই সৌজন্য সাক্ষাতের খবর পৌঁছালে ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।