ঢাকা   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
Nagorbarta

বিশ্ব শিক্ষক দিবসে তিতুমীর কলেজের শিক্ষকদের আকরাম হোসাইন টোটনের ফুলেল শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সরকারি তিতুমীর কলেজের সম্মানিত শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ও শ্রদ্ধা নিবেদন করেছেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আকরাম হোসাইন টোটন।

​সোমবার (৫ অক্টোবর) শিক্ষক দিবস উপলক্ষে ক্যাম্পাসের শিক্ষকদের সাথে সাক্ষাৎ করে তিনি এ শুভেচ্ছা জানান। আকরাম হোসাইন টোটন তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক যুগ্ম সম্পাদক এবং সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

​শুভেচ্ছা প্রদানকালে আকরাম হোসাইন টোটন বলেন, "শিক্ষকরা হলেন সমাজ ও জাতি গঠনের মূল কারিগর। তাঁদের নিঃস্বার্থ ত্যাগ ও সঠিক দিকনির্দেশনাতেই গড়ে ওঠে একটি আদর্শ ও দক্ষ প্রজন্ম। তিতুমীর কলেজের ঐতিহ্য, শিক্ষার মান এবং সুনাম অক্ষুণ্ণ রাখতে আমাদের শিক্ষকমণ্ডলী যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, ছাত্রদলের পক্ষ থেকে আমরা তাঁদের প্রতি চিরকৃতজ্ঞ।"

​তিনি আরও বলেন, তিতুমীর কলেজের শিক্ষার মান বৃদ্ধি, সাধারণ শিক্ষার্থীদের সমস্যা সমাধান এবং একটি নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করতে ছাত্রদল সবসময় শিক্ষকদের পাশে থাকবে। এ সময় তিনি তিতুমীর কলেজসহ সারা দেশের সব শিক্ষকের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।

​এ সময় কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Nagorbarta

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

বিশ্ব শিক্ষক দিবসে তিতুমীর কলেজের শিক্ষকদের আকরাম হোসাইন টোটনের ফুলেল শুভেচ্ছা

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সরকারি তিতুমীর কলেজের সম্মানিত শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ও শ্রদ্ধা নিবেদন করেছেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আকরাম হোসাইন টোটন।

​সোমবার (৫ অক্টোবর) শিক্ষক দিবস উপলক্ষে ক্যাম্পাসের শিক্ষকদের সাথে সাক্ষাৎ করে তিনি এ শুভেচ্ছা জানান। আকরাম হোসাইন টোটন তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক যুগ্ম সম্পাদক এবং সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

​শুভেচ্ছা প্রদানকালে আকরাম হোসাইন টোটন বলেন, "শিক্ষকরা হলেন সমাজ ও জাতি গঠনের মূল কারিগর। তাঁদের নিঃস্বার্থ ত্যাগ ও সঠিক দিকনির্দেশনাতেই গড়ে ওঠে একটি আদর্শ ও দক্ষ প্রজন্ম। তিতুমীর কলেজের ঐতিহ্য, শিক্ষার মান এবং সুনাম অক্ষুণ্ণ রাখতে আমাদের শিক্ষকমণ্ডলী যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, ছাত্রদলের পক্ষ থেকে আমরা তাঁদের প্রতি চিরকৃতজ্ঞ।"

​তিনি আরও বলেন, তিতুমীর কলেজের শিক্ষার মান বৃদ্ধি, সাধারণ শিক্ষার্থীদের সমস্যা সমাধান এবং একটি নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করতে ছাত্রদল সবসময় শিক্ষকদের পাশে থাকবে। এ সময় তিনি তিতুমীর কলেজসহ সারা দেশের সব শিক্ষকের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।

​এ সময় কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Nagorbarta

সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম মামুন
সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম মামুন