ঢাকা   শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Nagorbarta

গুনারীতলায় জুমার নামাজ শেষে মুসুল্লিদের সঙ্গে কুশল বিনিময়, দোয়া চাইলেন চেয়ারম্যান প্রার্থী ফিরোজ আহম্মেদ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৩নং গুনারীতলা ইউনিয়নের উত্তরপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ইউনিয়ন যুবদল নেতা জনাব ফিরোজ আহম্মেদ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমার নামাজ আদায় শেষে তিনি মসজিদের মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি স্থানীয় মুসল্লিদের খোঁজখবর নেন এবং এলাকার বিভিন্ন বিষয় নিয়ে তাদের সঙ্গে মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

ফিরোজ আহম্মেদ বলেন, জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি। নির্বাচনে সুযোগ পেলে গুনারীতলা ইউনিয়নের মানুষের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Nagorbarta

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গুনারীতলায় জুমার নামাজ শেষে মুসুল্লিদের সঙ্গে কুশল বিনিময়, দোয়া চাইলেন চেয়ারম্যান প্রার্থী ফিরোজ আহম্মেদ

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৩নং গুনারীতলা ইউনিয়নের উত্তরপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ইউনিয়ন যুবদল নেতা জনাব ফিরোজ আহম্মেদ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমার নামাজ আদায় শেষে তিনি মসজিদের মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি স্থানীয় মুসল্লিদের খোঁজখবর নেন এবং এলাকার বিভিন্ন বিষয় নিয়ে তাদের সঙ্গে মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

ফিরোজ আহম্মেদ বলেন, জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি। নির্বাচনে সুযোগ পেলে গুনারীতলা ইউনিয়নের মানুষের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Nagorbarta

সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম মামুন
সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম মামুন