ঢাকা   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Nagorbarta

মানুষের পাশে থাকার প্রত্যয়ে ৪নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী সাহাদুজ্জামান সাজু

আসন্ন মাদারগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সাবেক মাদারগঞ্জ পৌর যুবদলের যুবনেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাহাদুজ্জামান সাজু

দীর্ঘদিন ধরে ব্যবসার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকা সাহাদুজ্জামান সাজু স্থানীয় মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করে আসছেন বলে জানিয়েছেন তাঁর সমর্থকেরা। এলাকার সাধারণ মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের যোগাযোগ ও সুসম্পর্ককে নির্বাচনী প্রচারণার অন্যতম শক্তি হিসেবে দেখছেন শুভাকাঙ্ক্ষীরা।

সাহাদুজ্জামান সাজু বলেন, “আমি মানুষের ভালোবাসা ও বিশ্বাসকে সবচেয়ে বড় সম্পদ মনে করি। নির্বাচিত হলে ৪নং ওয়ার্ডের মানুষের সমস্যা নিজের সমস্যা হিসেবে বিবেচনা করে কাজ করতে চাই। এলাকার উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ, রাস্তাঘাট ও নাগরিক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো হবে আমার অন্যতম অঙ্গীকার।”

তিনি আরও বলেন, কোনো প্রতিশ্রুতির চেয়ে মানুষের পাশে থেকে বাস্তব কাজের মাধ্যমে আস্থা অর্জন করাই তাঁর লক্ষ্য। দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে ৪নং ওয়ার্ডের প্রতিটি মানুষের জন্য কাজ করতে চান তিনি।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাহাদুজ্জামান সাজু ৪নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সমর্থন, দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করেছেন।

স্থানীয়দের প্রত্যাশা—নির্বাচনে যেই প্রার্থীই বিজয়ী হোন, তিনি যেন জনগণের কাছে দায়বদ্ধ থাকেন এবং ৪নং ওয়ার্ডের উন্নয়ন ও মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখেন।

Nagorbarta

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মানুষের পাশে থাকার প্রত্যয়ে ৪নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী সাহাদুজ্জামান সাজু

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আসন্ন মাদারগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সাবেক মাদারগঞ্জ পৌর যুবদলের যুবনেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাহাদুজ্জামান সাজু

দীর্ঘদিন ধরে ব্যবসার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকা সাহাদুজ্জামান সাজু স্থানীয় মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করে আসছেন বলে জানিয়েছেন তাঁর সমর্থকেরা। এলাকার সাধারণ মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের যোগাযোগ ও সুসম্পর্ককে নির্বাচনী প্রচারণার অন্যতম শক্তি হিসেবে দেখছেন শুভাকাঙ্ক্ষীরা।

সাহাদুজ্জামান সাজু বলেন, “আমি মানুষের ভালোবাসা ও বিশ্বাসকে সবচেয়ে বড় সম্পদ মনে করি। নির্বাচিত হলে ৪নং ওয়ার্ডের মানুষের সমস্যা নিজের সমস্যা হিসেবে বিবেচনা করে কাজ করতে চাই। এলাকার উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ, রাস্তাঘাট ও নাগরিক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো হবে আমার অন্যতম অঙ্গীকার।”

তিনি আরও বলেন, কোনো প্রতিশ্রুতির চেয়ে মানুষের পাশে থেকে বাস্তব কাজের মাধ্যমে আস্থা অর্জন করাই তাঁর লক্ষ্য। দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে ৪নং ওয়ার্ডের প্রতিটি মানুষের জন্য কাজ করতে চান তিনি।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাহাদুজ্জামান সাজু ৪নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সমর্থন, দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করেছেন।

স্থানীয়দের প্রত্যাশা—নির্বাচনে যেই প্রার্থীই বিজয়ী হোন, তিনি যেন জনগণের কাছে দায়বদ্ধ থাকেন এবং ৪নং ওয়ার্ডের উন্নয়ন ও মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখেন।

Nagorbarta

সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম মামুন
সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম মামুন