ঢাকা   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Nagorbarta

মাদারগঞ্জ উপজেলা বিএনপির তৃণমূলের কান্ডারি: এড.মঞ্জুর কাদের বাবুল খান।

রাজনীতি যখন কঠিন পরীক্ষার মধ্য দিয়ে গেছে, দল যখন চরম দুঃসময় পার করেছে—তখন যিনি নিজের সুখ-স্বাচ্ছন্দ্য ভুলে দলকে পরম মমতায় আগলে রেখেছেন, তিনি আমাদের প্রিয় নেতা, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি মঞ্জুর কাদের বাবুল খান।

বিগত দিনের আন্দোলন-সংগ্রামে নিজেকে রাজপথে সঁপে দিয়ে, জেল-জুলুম আর হুলিয়াকে তোয়াক্কা না করে দলকে যে সাহসিকতার সাথে টিকিয়ে রেখেছেন, তার জন্যই তিনি আজ মাদারগঞ্জের প্রতিটি তৃণমূল নেতাকর্মীর হৃদয়ে পরম শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত। তিনি শুধুই একজন নেতা নন; তিনি মহান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কালজয়ী আদর্শে গড়া এক খাঁটি ও আপসহীন সৈনিক।

মাদারগঞ্জের সাধারণ মানুষ এবং তৃণমূল কর্মীদের যে কোনো বিপদে-আপদে তিনি সবসময়ই ছিলেন এক নির্ভরযোগ্য আশ্রয়স্থল। উনার মানবিক দৃষ্টিভঙ্গি, সততা এবং সাধারণ মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রমাণ করে—তিনি ক্ষমতার জন্য নয়, রাজনীতি করেন মানুষের মুখে হাসি ফোটানোর জন্য।

মাদারগঞ্জের আপামর জনগণ ও তৃণমূলের হাজারো নেতাকর্মীর স্বপ্ন ও ভরসার কেন্দ্রবিন্দু এই প্রিয় নেতা। আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তাঁর হাতকে আরও শক্তিশালী করি এবং একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ মাদারগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে এক হয়ে কাজ করি।

— সাধারণ জনগণ ও তৃণমূল নেতাকর্মীবৃন্দ, মাদারগঞ্জ উপজেলা বিএনপি।

Nagorbarta

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মাদারগঞ্জ উপজেলা বিএনপির তৃণমূলের কান্ডারি: এড.মঞ্জুর কাদের বাবুল খান।

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজনীতি যখন কঠিন পরীক্ষার মধ্য দিয়ে গেছে, দল যখন চরম দুঃসময় পার করেছে—তখন যিনি নিজের সুখ-স্বাচ্ছন্দ্য ভুলে দলকে পরম মমতায় আগলে রেখেছেন, তিনি আমাদের প্রিয় নেতা, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি মঞ্জুর কাদের বাবুল খান।

বিগত দিনের আন্দোলন-সংগ্রামে নিজেকে রাজপথে সঁপে দিয়ে, জেল-জুলুম আর হুলিয়াকে তোয়াক্কা না করে দলকে যে সাহসিকতার সাথে টিকিয়ে রেখেছেন, তার জন্যই তিনি আজ মাদারগঞ্জের প্রতিটি তৃণমূল নেতাকর্মীর হৃদয়ে পরম শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত। তিনি শুধুই একজন নেতা নন; তিনি মহান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কালজয়ী আদর্শে গড়া এক খাঁটি ও আপসহীন সৈনিক।

মাদারগঞ্জের সাধারণ মানুষ এবং তৃণমূল কর্মীদের যে কোনো বিপদে-আপদে তিনি সবসময়ই ছিলেন এক নির্ভরযোগ্য আশ্রয়স্থল। উনার মানবিক দৃষ্টিভঙ্গি, সততা এবং সাধারণ মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রমাণ করে—তিনি ক্ষমতার জন্য নয়, রাজনীতি করেন মানুষের মুখে হাসি ফোটানোর জন্য।

মাদারগঞ্জের আপামর জনগণ ও তৃণমূলের হাজারো নেতাকর্মীর স্বপ্ন ও ভরসার কেন্দ্রবিন্দু এই প্রিয় নেতা। আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তাঁর হাতকে আরও শক্তিশালী করি এবং একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ মাদারগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে এক হয়ে কাজ করি।

— সাধারণ জনগণ ও তৃণমূল নেতাকর্মীবৃন্দ, মাদারগঞ্জ উপজেলা বিএনপি।

Nagorbarta

সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম মামুন
সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম মামুন