ঢাকা   শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Nagorbarta

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

প্রতীকী ছবি।

আন্ডারগ্রাউন্ড বৈদ্যুতিক তারের জরুরি মেরামত, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার (১৫ আগস্ট) দেশের কয়েকটি এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) ও নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নাটোরের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত বাঘা বাজার, মুর্শিদপুর, উত্তর মিলিকবাঘা, বানিয়াপাড়া ও গাওপাড়া এলাকার আংশিক অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আড়ানী রোড চত্বরের পোল নম্বর BA-5E-58 থেকে বানিয়াপাড়ার পোল নম্বর BA-5E-80 পর্যন্ত এলাকায় এ সংযোগ বিচ্ছিন্ন থাকবে।

আরও পড়ুনআরও পড়ুনশহর-গ্রামে ভয়াবহ লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে নাভিশ্বাস

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বাঘা জোনাল অফিস কর্তৃপক্ষ।

সুনামগঞ্জে ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

অন্যদিকে, সুনামগঞ্জে ৩৩/১১ কেভি জিআইএস উপকেন্দ্রের আন্ডারগ্রাউন্ড তারের জরুরি মেরামত ও সংরক্ষণকাজের কারণে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুনআরও পড়ুনলোডশেডিংয়ের রেকর্ড, অনেক এলাকায় ১০ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ

বিউবোর সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ জানিয়েছে, এ সময়ে তাদের আওতাধীন সুনামগঞ্জ শহর ও শহরতলির সব গ্রাহকের বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বন্ধ থাকবে।

গ্রাহকদের আগেই বিষয়টি জানাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশের পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে।

জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ার পর নির্ধারিত সময় অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

বিষয় : বিদ্যুৎ নাটোর সুনামগঞ্জ

Nagorbarta

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম মামুন
সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম মামুন