আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ২নং কড়ইচূড়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জনাব মোঃ ছাইদুর রহমান (ছামাদ আলী) নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার নিজ গ্রামের বড় ভাংবাড়ি মধ্যপাড়া জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন তিনি।
নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ছামাদ আলী। এ সময় তিনি মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
স্থানীয়দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে এলাকার মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এই মেম্বার পদপ্রার্থী।
নির্বাচনকে সামনে রেখে নিজ ওয়ার্ডের মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।