ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Nagorbarta

২০ দিনেও খোঁজ মেলেনি মাদ্রাসাছাত্র আরিফের, সুস্থ শরীরে ফিরিয়ে দেওয়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সংগৃহীত ছবি

নরসিংদীর বেলাবো উপজেলায় নিখোঁজের ২০ দিন পার হলেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র মোহাম্মদ আরিফ মিয়ার (১৫)। আরিফকে দ্রুত ও সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে উত্তাল হয়ে উঠেছে তার নিজ এলাকা। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার পাহাড় উজিলাব বাজারে এক বিশাল মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় এলাকাবাসী।

নিখোঁজ আরিফ মিয়া উপজেলার আমলাব ইউনিয়নের পাহাড় উজিলাব গ্রামের শারীরিক প্রতিবন্ধী মো. শহিদ মিয়ার ছেলে। সে নারায়ণপুর ইউনিয়নের কাঙ্গালিয়া রহমানিয়া আমানিয়া দারুল উলুম মাদ্রাসার ছাত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর দুপুর ২টার দিকে মাদ্রাসা থেকে বের হওয়ার পর সে আর বাড়ি ফিরে আসেনি। এরপর থেকে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। একমাত্র ছেলেকে হারিয়ে পঙ্গু বাবা ও মা এখন শয্যাশায়ী এবং পরিবারজুড়ে চলছে চরম উদ্বেগ-উৎকণ্ঠা।

পাহাড় উজিলাব বাজারে আয়োজিত উক্ত মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য বাসিন্দা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা আরিফের নিখোঁজের দীর্ঘ ২০ দিন পার হয়ে যাওয়ার পরও কোনো সুনির্দিষ্ট সন্ধান না পাওয়ায় স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সাথে আরিফকে দ্রুত উদ্ধার করে তার অসহায় ও প্রতিবন্ধী বাবার কোলে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেন।

Nagorbarta

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

২০ দিনেও খোঁজ মেলেনি মাদ্রাসাছাত্র আরিফের, সুস্থ শরীরে ফিরিয়ে দেওয়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

নরসিংদীর বেলাবো উপজেলায় নিখোঁজের ২০ দিন পার হলেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র মোহাম্মদ আরিফ মিয়ার (১৫)। আরিফকে দ্রুত ও সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে উত্তাল হয়ে উঠেছে তার নিজ এলাকা। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার পাহাড় উজিলাব বাজারে এক বিশাল মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় এলাকাবাসী।

নিখোঁজ আরিফ মিয়া উপজেলার আমলাব ইউনিয়নের পাহাড় উজিলাব গ্রামের শারীরিক প্রতিবন্ধী মো. শহিদ মিয়ার ছেলে। সে নারায়ণপুর ইউনিয়নের কাঙ্গালিয়া রহমানিয়া আমানিয়া দারুল উলুম মাদ্রাসার ছাত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর দুপুর ২টার দিকে মাদ্রাসা থেকে বের হওয়ার পর সে আর বাড়ি ফিরে আসেনি। এরপর থেকে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। একমাত্র ছেলেকে হারিয়ে পঙ্গু বাবা ও মা এখন শয্যাশায়ী এবং পরিবারজুড়ে চলছে চরম উদ্বেগ-উৎকণ্ঠা।

পাহাড় উজিলাব বাজারে আয়োজিত উক্ত মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য বাসিন্দা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা আরিফের নিখোঁজের দীর্ঘ ২০ দিন পার হয়ে যাওয়ার পরও কোনো সুনির্দিষ্ট সন্ধান না পাওয়ায় স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সাথে আরিফকে দ্রুত উদ্ধার করে তার অসহায় ও প্রতিবন্ধী বাবার কোলে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেন।

Nagorbarta

সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম মামুন
সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম মামুন