ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Nagorbarta

চাঁদাবাজির অভিযোগে রায়েরবাজার থেকে বিএনপি নেতা রাজেশ গ্রেপ্তার


অনলাইন  ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

চাঁদাবাজির অভিযোগে রায়েরবাজার থেকে বিএনপি নেতা রাজেশ গ্রেপ্তার

*ঢাকা:* চাঁদাবাজির অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরের ৩৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ন আহবায়ক   মাসুম খান রাজেশকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার রাতে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিবির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ।

তিনি বলেন, *"রাজেশের বিরুদ্ধে চাঁদাবাজির ও ভূমি দখলের একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।"*

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি ডিএমপি'র তৈরি করা চাঁদাবাজদের তালিকাতেও রাজেশের নাম রয়েছে।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত মাসুম খান রাজেশ বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত সাবেক এমপি ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খানের একমাত্র আপন ভাতিজা। ৫ আগস্টের পর থেকে তিনি নিজেকে মোহাম্মদপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন বলেও অভিযোগ রয়েছে।

Nagorbarta

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬


চাঁদাবাজির অভিযোগে রায়েরবাজার থেকে বিএনপি নেতা রাজেশ গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image


*ঢাকা:* চাঁদাবাজির অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরের ৩৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ন আহবায়ক   মাসুম খান রাজেশকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


রোববার রাতে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিবির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ।


তিনি বলেন, *"রাজেশের বিরুদ্ধে চাঁদাবাজির ও ভূমি দখলের একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।"*


পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি ডিএমপি'র তৈরি করা চাঁদাবাজদের তালিকাতেও রাজেশের নাম রয়েছে।


উল্লেখ্য, গ্রেপ্তারকৃত মাসুম খান রাজেশ বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত সাবেক এমপি ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খানের একমাত্র আপন ভাতিজা। ৫ আগস্টের পর থেকে তিনি নিজেকে মোহাম্মদপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন বলেও অভিযোগ রয়েছে।


Nagorbarta

সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম মামুন
সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম মামুন