হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুর-৩ (মাদারগঞ্জ–মেলান্দহ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের উপস্থিতিতে মাদারগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে পূজার নিরাপত্তা নিশ্চিতকরণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৪ অক্টোবর) মাদারগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, সহ-সভাপতি মো. বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকুসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় দুর্গাপূজা চলাকালে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সকল ধর্মাবলম্বীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ সময় পূজার সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা ও পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।
ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের পরিবেশ বজায় রেখে মাদারগঞ্জের প্রতিটি পূজামণ্ডপে উৎসবের আনন্দ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।