ঢাকা   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Nagorbarta

মাদারগঞ্জে ভিক্ষুক দম্পতির সন্তান বিনামূল্যে প্রসব করালেন ইউনিক হাসপাতালের চেয়ারম্যান ও চিকিৎসক

দারিদ্র্য ও অসহায়ত্বের কাছে যেন মানবিকতা হার মানেনি। চিকিৎসার খরচ বহনের সামর্থ্য না থাকা এক ভিক্ষুক দম্পতির পাশে দাঁড়িয়ে বিনামূল্যে প্রসবসেবা দেওয়ার মাধ্যমে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে মাদারগঞ্জের ইউনিক হাসপাতাল প্রাইভেট কর্তৃপক্ষ।

জানা যায়, অসহায় ভিক্ষুক দম্পতির সন্তান প্রসবের বিষয়টি জানতে পেরে ইউনিক হাসপাতালের চেয়ারম্যান ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান তাদের পাশে দাঁড়ান। পরিবারের আর্থিক অসচ্ছলতার কথা বিবেচনা করে তিনি চিকিৎসা ও হাসপাতালের প্রয়োজনীয় খরচ সম্পূর্ণ মওকুফের উদ্যোগ নেন।

পরে হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. দিল আফরোজ নিশা কোনো প্রকার চিকিৎসা ফি গ্রহণ না করে অত্যন্ত যত্ন ও দক্ষতার সঙ্গে প্রসবসেবা সম্পন্ন করেন। চিকিৎসা শেষে মা ও নবজাতক দুজনেই সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ফুটফুটে কন্যাসন্তানকে কোলে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন অসহায় ওই দম্পতি। সন্তানের মুখে হাসি ফুটলেও তাদের চোখেমুখে ছিল দীর্ঘদিনের কষ্টের ছাপের পাশাপাশি কৃতজ্ঞতার আবেগ।

ভিক্ষুক দম্পতি বলেন, অর্থের অভাবে সন্তানের চিকিৎসা নিয়ে তারা চরম দুশ্চিন্তায় ছিলেন। এমন সময়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসক যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তা তারা কখনো ভুলবেন না।

স্থানীয়রা বলছেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং অর্থের অভাবে চিকিৎসাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করার এমন উদ্যোগ সমাজে মানবিকতার বার্তা ছড়িয়ে দেবে।

মানবিকতার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Nagorbarta

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মাদারগঞ্জে ভিক্ষুক দম্পতির সন্তান বিনামূল্যে প্রসব করালেন ইউনিক হাসপাতালের চেয়ারম্যান ও চিকিৎসক

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দারিদ্র্য ও অসহায়ত্বের কাছে যেন মানবিকতা হার মানেনি। চিকিৎসার খরচ বহনের সামর্থ্য না থাকা এক ভিক্ষুক দম্পতির পাশে দাঁড়িয়ে বিনামূল্যে প্রসবসেবা দেওয়ার মাধ্যমে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে মাদারগঞ্জের ইউনিক হাসপাতাল প্রাইভেট কর্তৃপক্ষ।

জানা যায়, অসহায় ভিক্ষুক দম্পতির সন্তান প্রসবের বিষয়টি জানতে পেরে ইউনিক হাসপাতালের চেয়ারম্যান ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান তাদের পাশে দাঁড়ান। পরিবারের আর্থিক অসচ্ছলতার কথা বিবেচনা করে তিনি চিকিৎসা ও হাসপাতালের প্রয়োজনীয় খরচ সম্পূর্ণ মওকুফের উদ্যোগ নেন।

পরে হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. দিল আফরোজ নিশা কোনো প্রকার চিকিৎসা ফি গ্রহণ না করে অত্যন্ত যত্ন ও দক্ষতার সঙ্গে প্রসবসেবা সম্পন্ন করেন। চিকিৎসা শেষে মা ও নবজাতক দুজনেই সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ফুটফুটে কন্যাসন্তানকে কোলে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন অসহায় ওই দম্পতি। সন্তানের মুখে হাসি ফুটলেও তাদের চোখেমুখে ছিল দীর্ঘদিনের কষ্টের ছাপের পাশাপাশি কৃতজ্ঞতার আবেগ।

ভিক্ষুক দম্পতি বলেন, অর্থের অভাবে সন্তানের চিকিৎসা নিয়ে তারা চরম দুশ্চিন্তায় ছিলেন। এমন সময়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসক যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তা তারা কখনো ভুলবেন না।

স্থানীয়রা বলছেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং অর্থের অভাবে চিকিৎসাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করার এমন উদ্যোগ সমাজে মানবিকতার বার্তা ছড়িয়ে দেবে।

মানবিকতার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Nagorbarta

সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম মামুন
সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম মামুন