ঢাকা   সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Nagorbarta

১৬০০ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করল ‘যুবকণ্ঠ সোসাইটি’

অনলাইন  ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ

১৬০০ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করল ‘যুবকণ্ঠ সোসাইটি’

হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ১৬০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘যুবকণ্ঠ সোসাইটি’। রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে   সরাইল উপজেলা ও চানপুর এলাকায় এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।  

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন যুবকণ্ঠ সোসাইটির নির্বাহী পরিচালক ফ্লোরা জাহান সরকার। এ সময় তিনি বলেন, দেশের অসহায় ও বঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে যুবকণ্ঠ সোসাইটি দীর্ঘমেয়াদি বিভিন্ন কর্মসূচি নিয়ে কাজ করছে।

ফ্লোরা জাহান সরকার বলেন, “আমরা আজ সরাইল উপজেলা, চানপুর এলাকায় ১৬০০ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করছি। সারা বাংলাদেশে ৬৪ জেলায় আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে।”

তিনি জানান, যুবকণ্ঠ সোসাইটি মূলত শিক্ষা, স্বাস্থ্য, নারী উন্নয়ন ও জনসচেতনতা—এই চারটি বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ করছে। বিশেষ করে অসহায় মা-বোন, শিশু ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের স্বাবলম্বী করে তোলাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।

তিনি আরও বলেন, দেশের অবহেলিত ও বঞ্চিত পরিবারগুলোকে সহযোগিতার মাধ্যমে তাদের জীবনে পরিবর্তন আনতে চান তারা। এ কাজে স্থানীয় মাতৃছায়া, জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা সহযোগিতা করছেন বলেও জানান তিনি।

ফ্লোরা জাহান সরকার বলেন, “আমি আশা রাখি, এভাবেই দেশের অবহেলিত ও বঞ্চিত পরিবারের জন্য যুবকণ্ঠ সোসাইটি ভালো কাজ করে যাবে। দেশের প্রতিটি ঘরে ঘরে আলো জ্বালাতে পারবে—এই প্রত্যাশা নিয়েই আমরা কাজ করছি।”

ত্রাণ বিতরণ কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহযোগিতা করেন। সংগঠনটির পক্ষ থেকে ভবিষ্যতেও অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন যুবকণ্ঠ সোসাইটির নির্বাহী পরিচালক ফ্লোরা জাহান সরকার, উপদেষ্টা মুশফিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক আক্তার হোসেন, উপদেষ্টা সামসুন নাহার , কচি সরকার, খোকন সাহেব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Nagorbarta

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

১৬০০ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করল ‘যুবকণ্ঠ সোসাইটি’

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম মামুন
সম্পাদক ও প্রকাশকঃ এইচ এম মামুন