১১ ফেব্রুয়ারি ২০২৬
|| Email:news@nagorbarta.com.bd | www.nagorbarta.com.bd
এ্যানির ব্যক্তিগত সহকারী শ্যামল ১৫ লাখ টাকাসহ আটক
অনলাইন ডেস্ক ||
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নির্বাচনি গাড়ি থেকে ১৫ লাখ টাকাসহ তার ব্যক্তিগত সহকারী বদরুল আলম শ্যামলকে আটক করেছে সেনাবাহিনী।বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং নির্বাচনী অনুসন্ধান ও তদন্ত কমিটির সদস্য তাহমিনা আক্তার নওরিন। প্রশাসন জানিয়েছে, সন্ধ্যায় জেলা শহরের ঝুমুর গোল চত্বর এলাকায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপির এমপি প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির ব্যক্তিগত সহকারী বদরুল আলম শ্যামলের গাড়ি থেকে ১৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। শ্যামল এ্যানি চৌধুরীর খালাত ভাই। তার গাড়িটি এ্যানি চৌধুরীর নির্বাচনি গাড়ি হিসেবে ব্যবহার হচ্ছে।নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য তাহমিনা আক্তার নওরিন জানান, গাড়ি ও টাকাসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী। আটক ব্যক্তিকে আধা ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক ঃ শিমুল হোসেন
কপিরাইট © ২০২৬ নগর বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত