*ঢাকা, ২১ নভেম্বর:*
স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য *মোঃ হারুন অর রশিদের* বাসায় মবের হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রাতে একদল সন্ত্রাসী তার বাসায় হামলা চালায়। হামলাকারীরা বাসার আসবাবপত্র ভাঙচুর করে এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখায়।
অভিযোগ অনুযায়ী, এ সময় তার স্ত্রী ও সন্তানকে অপহরণের চেষ্টা করা হয়। বাধা দিতে গিয়ে তার ছেলে গুরুতর আহত হয়। বর্তমানে ছেলেটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পরিবারের দাবি, হামলাকারীরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তবে এ ঘটনায় এখনো পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিবারের পক্ষ থেকে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
*এই সন্ত্রাসের শেষ কোথায়?*
*একজন রাজনৈতিক কর্মীর পরিবারও কি নিরাপদ না?*