জামালপুরের মাদারগঞ্জ উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক জনাব জিল্লুর রহমান জনি শারীরিকভাবে অসুস্থ। বর্তমানে তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন বলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে জানিয়েছেন।
ফেসবুক পোস্টে জিল্লুর রহমান জনি জানান, শারীরিক অসুস্থতার কারণে তিনি চিকিৎসকের মনিটরিংয়ে আছেন। এ কারণে মোবাইল ফোন তাঁর কাছে না থাকায় সবার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। অনিচ্ছাকৃতভাবে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় তিনি সবার কাছে দুঃখ প্রকাশ করেছেন।
একই সঙ্গে তিনি দ্রুত সুস্থতা ও আরোগ্য লাভের জন্য দেশবাসীসহ সকলের কাছে দোয়া কামনা করেছেন।
তাঁর অসুস্থতার খবরে শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহকর্মীরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন। মহান আল্লাহ তাঁকে দ্রুত সুস্থতা দান করুন—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।