স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, বিগত মেয়াদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই চর উজিলাব ইউনিয়নের সার্বিক চিত্র বদলে দিতে কাজ করেছেন তিনি। গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, শিক্ষাপ্রতিষ্ঠানের অগ্রগতি এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা সর্বজনবিদিত। বিশেষ করে করোনাকালীন দুর্যোগসহ যেকোনো সংকটে এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।
এলাকার বয়োজ্যেষ্ঠ ও তরুণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে। ইউনিয়নের অসমাপ্ত উন্নয়ন কাজগুলো বাস্তবায়ন এবং মাদক ও সন্ত্রাসমুক্ত একটি সমৃদ্ধ গ্রাম গড়ে তোলার স্বার্থে সাধারণ মানুষ আবারও তাঁকেই সুসংগঠিতভাবে চায়ের আড্ডায় ও নির্বাচনী আলোচনায় তুলে আনছেন।
আগামী নির্বাচন ও নিজের রাজনৈতিক ভাবনা নিয়ে ইউপি চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম সম্রাট বলেন, “আমি নিজেকে শাসক নয়, জনগণের সেবক মনে করি। চর উজিলাব ইউনিয়নের সর্বস্তরের মানুষের ভালোবাসা ও দোয়াই আমার পথচলার মূল শক্তি। ইউনিয়নকে একটি অত্যাধুনিক ও ডিজিটাল 'মডেল ইউনিয়ন' হিসেবে গড়ে তোলার যে স্বপ্ন আমি দেখেছি, জনগণের সমর্থনে তা বাস্তবায়ন করাই আমার মূল লক্ষ্য।”
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, স্থানীয় রাজনীতিতে সমীকরণগুলোও নতুন রূপ নিচ্ছে। তবে সার্বিক সামাজিক গ্রহণযোগ্যতা, উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা এবং জনসমর্থনে বর্তমান চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম সম্রাটই এ মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।