জামালপুরের ৫নং জোড়খালি ইউনিয়ন বিএনপির সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জনাব মজিবর রহমান জ্বর ও ঠান্ডাজনিত অসুস্থতায় ভুগছেন।
বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা ও বিশ্রামে রয়েছেন বলে জানা গেছে। অসুস্থতার কারণে তিনি ৫নং জোড়খালি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।
মজিবর রহমান বলেন, “আমি বর্তমানে জ্বর ও ঠান্ডাজনিত সমস্যায় ভুগছি। জোড়খালি ইউনিয়নবাসীসহ সকলের কাছে আমার দ্রুত সুস্থতার জন্য দোয়া চাই।”
এদিকে তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও শুভকামনা জানিয়েছেন।